টঙ্গীতে নারকেল তেলের গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গীতে একটি তেলের গুদামে অগ্নিকাণ্ড হয়েছে।
টঙ্গীর দত্তপাড়া এলাকায় ম্যারিকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের নারকেল তেলের গুদামে মঙ্গলবার সকাল ৯টার দিকে লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
“সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে গুদামে মজুদ করে রাখা প্যারাসুট নারিকেল তেল এবং অন্যান্য সামগ্রীর আংশিক পুড়ে যায়।”
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
