রাজশাহীতে খাম্বায় কাজের সময় বিদ্যুৎ এসে শ্রমিকের মৃত্যু
রাজশাহীর বাগমারা উপজেলায় খাম্বায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ এসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাগামারা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগমারা গ্রামে রিয়াজ উদ্দিন (৫০) নামে এই শ্রমিকের মৃত্যু হয়।
রিয়াজ ওই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
বিদ্যুৎ কর্মকর্তা রেজাউল বলেন, “রিয়াজ মাস্টার রোলে কাজ করতেন। শুক্রবার সকালে খাম্বায় উঠে কাজ করার সময় হঠাৎ বিদ্যুত চলে আসে। এতে খাম্বার ওপর তার মৃত্যু হয়।
“রিয়াজ শুক্রবার ছুটিতে ছিলেন। ছুটির দিনে কেন খাম্বায় উঠে কাজ করতে গিয়েছেন তা আমার জানা নেই। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হবে। কারও গাফলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
