২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ‘মাদকাসক্ত’ যুবক খুন

টাঙ্গাইলের নাগরপুরে ‘মাদকাসক্ত’ এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2019, 04:50 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কাশাদহ গ্রামে এ ঘটনা ঘটে বলে নাগরপুর থানার ওসি আলম চাঁদ জানান।

নিহত মাসুদ মিয়া (২০) সদর ইউনিয়নের কাশাদহ গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মফিজ উদ্দিনের ছেলে।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মাসুদের লাশ উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অভিযোগে তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ঘটনার পর থেকে তার বড়ভাই মতিয়ার রহমান পলাতক রয়েছেন।

মাসুদ মাদকাসক্ত’ ছিলেন বলে তার মা লুৎফা বেগম জানান।

নিহতের বাবার বরাতে ওসি বলেন, সকালে মাসুদ তার বাবার কাছে এক লাখ টাকা দাবি করলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে মাসুদ বাড়ির আসবাবপত্র ভাংচুর শুরু করলে তার বাবা তাকে চড় মারে। পরে মাসুদকে তার বড় ভাই কোদালের বাট দিয়ে তাকে পেটালে সে জ্ঞান হারিয়ে ফেলে। টাঙ্গাইল সদর হাসপাতালে পথে মাসুদের মৃত্যু হয়।”

পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বলে ওসি জানান।