গাজীপুরে অটোরিকশার ২ ওয়ার্কশপে অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গীতে অটোরিকশার দুটি ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় হায়দার আলী ও মো. কাউসারের ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান।
তিনি বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টায় চেষ্টায় আগুন নেভায়। আগুনে বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।
“সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।”
