ডেঙ্গু: কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন ৪৭
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৭ জন চিকিৎসা নিচ্ছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী জানান।
তিনি বলেন,“গত কয়েকদিনে ডেঙ্গুতে আক্রান্ত মোট ৯৪ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৪৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন; ৪৭ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।”
এ দিকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশের পরিচ্ছন্ন রাখাতে এবং সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও জেলা প্রশাসক মো.আবুল ফজর মীর।
