শার্শায় অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার
যশোরের শার্শা উপজেলার সীমান্ত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
যশোরের বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শুকদেব রায় জানান, বুধবার সকালে উপজেলার গোগা কালিয়ানি খড়ের মাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
পরিদর্শক শুকদেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ওই যুবকের লাশ উদ্ধার করেন।
মৃতদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
