সিরাজগঞ্জে নাতনিকে ধর্ষণ চেষ্টায় ৭ বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জ শহরে দুই বছর আগে এক শিশুকে ধর্ষণর চেষ্টার মামলায় তার দাদাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আব্দুস সাত্তারের (৭০) বাড়ি শহরের কোবদাসপাড়া এলাকায়।
আসামিকে কারাদণ্ডের পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আব্দুল হামিদ লাভলু বলেন, ২০১৭ সালের ১৯ অগাস্ট কোবদাসপাড়ার আব্দুস সাত্তার তার নাতনিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন।
