স্কুল ছাত্রকে ‘যৌন নিপীড়ন’, অভিযোগ আরবি শিক্ষকের বিরুদ্ধে
যশোরের বেনাপোলে নবম শ্রেণির এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে তার আরবি শিক্ষকের বিরুদ্ধে।
বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাস জানান, ছোট আঁচড়া গ্রামে দুইদিন আগের এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ছেলেটির দাদা বাদী হয়ে মামলা করেন।
মামলার আসামি আপেল উদ্দিনের (৫০) বাড়ি বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে।
এসআই বলেন, ওই শিক্ষক নিজের বাড়িতে ছেলে-মেয়েদের কোরআন শিক্ষা দেন। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে তিনি ছেলেটিকে পড়ানোর কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় আপেলের স্ত্রী বাড়িতে ছিলেন না।
“এ সুযোগে আপেল ছেলেটিকে যৌন নির্যাতন করে। এক পর্যায়ে সে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন গিয়ে আপেলকে আটক করে মারধর দেয়।”
এসআই বলেন, ঘটনার পর থেকে ওই শিক্ষক ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছে। মামলার আসামি ওই শিক্ষককে আটকের চেষ্টা চলছে।
