২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক স্বামী-স্ত্রী রাস্তায় তর্কে জড়িয়ে ছেলেধরা সন্দেহে আটক

রাজশাহীতে সাবেক স্বামী-স্ত্রী রাস্তায় তর্কে জড়িয়ে ছেলেধরা সন্দেহে আটক হওয়ার পর ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2019, 03:19 PM

Updated : 08 Apr 2022, 04:29 PM

বুধবার সকালে জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলি বাজার থেকে পুলিশ তাদের উদ্ধার করে।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হরিশপুর গ্রামের বাসিন্দা এহসান আলী কালু। তার স্ত্রীর বাড়ি পাশের চরবাগডাঙ্গায় গ্রামে। তিন সপ্তাহ আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

“আবার বিয়ের জন্য তারা গোদাগাড়ির প্রেমতলি এলাকায় তাদের পরিচিত অবসরপ্রাপ্ত একজন বিজিবি সদস্যের বাড়ি যাচ্ছিলেন। কালুর স্ত্রীর সঙ্গে ছিল একটি শিশু। তারা চাচাত বোন। বিজিবি সদস্যের বাড়ি পৌঁছানোর আগেই তারা প্রেমতলি বাজারে দেখা হলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। যেহেতু তাদের সঙ্গে একজন শিশু রয়েছে, এতে সন্দেহ হয় এলাকাবাসীর। তারা তাদের আটকে রেখে ৯৯৯ নম্বরে ফোন করে।”

পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় বলে জানান ওসি জাহাঙ্গীর আলম।