২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার পর ট্রেনের নিচে ঝাঁপ

চাঁদপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2019, 05:30 PM

Updated : 10 Oct 2022, 09:14 PM

উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামে রোববার ভোরে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (ওসি) আব্দুর রব জানান।

নিহতরা হলেন- ওই এলাকার খোরশেদ আলম পাটোয়ারী (৬০) ও তার স্ত্রী  তার স্ত্রী বেবী বেগম (৫০)।
ওসি বলেন,“ নিহত দম্পতির তিন মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে কেবল  তারাই থাকতেন। ভোরে বেবীকে ঘরের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে খোরশেদ। এরপর সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় কুমিল্লা থেকে চাঁদপুরগামী ডেমু ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।”  

তাৎক্ষণিক খোরশেদকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বেবী বেগমের ভাই মফিজুল ইসলাম বলেন, সদর হাসপাতাল থেকে

ফোন করে তার বোন জামাইয়ের মৃত্যুর খবর দেওয়া হয়। এ খবর দিতে বোনের বাড়িতে গিয়ে দেখে দরজায় তালা ঝুলতে দেখেন।

“পরে তালা ভেঙে ঘরের ভেতরে বোনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখি।”
বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে খোরশেদ তার স্ত্রীকে ‘মারধর’ করতেন।
পরিদর্শক আব্দুর রব বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।