চুয়াডাঙ্গায় সীমান্ত এলাকা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভারতের সীমান্তবর্তী এলাকার একটি মাঠ থেকে থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান উপজেলার পীরপুরকুল্লা গ্রামের সোনাতলা মাঠ থেকে বুধবার বেলা ১১টা দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স ৭৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।
ওসি বলেন,সোনাতলা মাঠটি একেবারেই ভারত সীমান্তবর্তী; এ মাঠে ভারত এবং বাংলাদেশের নাগরিকরা চাষাবাদ করে। সকালে স্থানীয়রা ওই মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
তিনি বলেন, “মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। অসুস্থজনিত কারণে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।”
