বগুড়ার ২ স্কুলে বৃক্ষ রোপণ কর্মসূচি
বগুড়ার দুটি স্কুলে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়া ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে সেন্ট্রাল স্কুল ও আর্মড ব্যাটালিয়ান স্কুলে এসব কর্মসূচি পালন করা হয়।
আম, লিচু, পেয়ারা, তেঁতুল, আমড়াসহ ৫০টি ফলদ গাছের চারা রোপণ করেন আয়োজনকারী ও অতিথিরা। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ৩০০ চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে ছিলেন সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া, সদর থানার ওসি এস এম বদিউজ্জামান, বগুড়া ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা তৌহিদ পারভেজ বিপ্লবসহ ক্লাবের সদস্যরা।
