২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীর ভিডিও ধারণ করে ব্লাকমেইল, সিরাজগঞ্জে গ্রেপ্তার ১

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক পোশাক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2019, 12:49 PM

Updated : 08 Apr 2022, 04:23 PM

উল্লাপাড়া সার্কেলের জ্যেষ্ঠ এএসপি গোলাম রহমান জানান, নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলার পর তাকে গ্রেপ্তার করে শনিবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মজিবর রহমান (৩৮) তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের আবুল হোসেনের ছেলে।

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান মামলার নথির বরাতে বলেন, তাড়াশ বাজারের পোশাক বিক্রেতা মজিবুর রহমান নদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর (১৫) সঙ্গে পরিচয় গোপন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

“সম্প্রতি ওই ছাত্রীকে বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারণ করেন মজিবুর। পরে ওই ভিডিও ইন্টারনেটে প্রকাশের হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। স্কুলছাত্রী বিষয়টি অভিভাবকদের জানালে তারা থানায় মামলা করেন।”

এরপর তাড়াশ থানার এসআই রবিউল ইসলাম স্কুলছাত্রীকে দিয়ে ফাঁদ পেতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০ নম্বর সেতু এলাকা থেকে শুক্রবার মজিবরকে আটক করা হয় বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।