২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2019, 07:08 PM

Updated : 18 Aug 2022, 05:26 PM

মঙ্গলবার বিকালে রাজশাহী-ঢাকা মহাসড়কের ছোট সেনবাগে এ দুর্ঘটনা ঘটে।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জাহিদুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের মধ্যে একজন হলেন সোহেল রানা (২৭)। আরেকজনের পরিচয় জানা যায়নি। হতাহতদের বাড়ি নাটোরের আলাইপুর এলাকায়।

আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই জাহিদুল ইসলাম জানান, বিকালে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রাজশাহীর দিকে আসছিলেন। সেনবাগ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেবলে জানান তিনি।