২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে রাবার ড্যামে হাবিপ্রবি শিক্ষার্থী নিখোঁজ

দিনাজপুর সদরের মোহনপুরে আত্রাই নদীর রাবার ড্যামে নেমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2019, 08:39 PM

Updated : 18 Aug 2022, 05:25 PM

নিখোঁজ তাসফিক আহমেদ (২৪) পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

মঙ্গলবার বিকালে তাসফিক নিখোঁজ হন বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থলে কর্তব্যরত কোতোয়ালি থানার এসআই তপন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজন ওই শিক্ষার্থীর সন্ধানে কাজ করলেও সন্ধান মেলেনি। দিনাজপুর ফায়ার সার্ভিসে ডুবুরি না থাকায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়েছে। ডুবুরি আসার পর ডুবে যাওয়া নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে তল্লাশি চালানো হবে।