গাজীপুরে আগুনে পুড়েছে কলোনির ৫৭ ঘর
গাজীপুরে আগুন লেগে শ্রমিক কলোনিতে আগুন লেগে ৫৭টি ঘর পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, রোববার ভোরে কোনাবাড়ি থানার বাইমাইল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ভোর পৌনে ৪টার দিকে গ্যাস সিলিন্ডার ফুঁটো হয়ে স্থানীয় মো.নাজমুল ইসলামের টিনশেডের কলোনিতে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে পাশের আবু বক্কর, খোকা বাবু ও রায়হান উদ্দিনের কলোনিতে ছড়িয়ে পড়ে।
“খবর পেয়ে জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের তিরটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ওইসব কলোনির ৫৭টি ঘর পুড়ে যায়।”
এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
