২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় একজন নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2019, 02:09 PM

Updated : 08 Apr 2022, 04:17 PM

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ কাইয়ুম আলী জানান, শনিবার সকাল ১০টার দিকে ললাটি এলাকায় ঢাকা-বাইপাস সড়কের এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।

নিহত মো. মাসুম (৩২) ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

ওসি কাইয়ুম এলাকাবাসীর বরাতে বলেন, মাসুম গরুর ঘাস কেটে মাথায় করে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে আড়াইহাজারগামী একটি ট্রাক উল্টো পাশ দিয়ে এসে মাসুমকে চাপা দেয়। দ্রুতগামী ট্রাকটি তাকে টেনেহিঁচড়ে ৩০-৪০ ফুট দূরে নিয়ে যায়। এলাকাবাসী তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় বলে জানান ওসি কাইয়ুম।

তিনি বলেন, এ ঘটনায় চালককে আটক করার পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।