২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2019, 03:46 PM

Updated : 08 Apr 2022, 04:16 PM

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ আলমগীর জানান।

নিহতরা হলেন- চকরিয়ার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকার খলিলুর রহমানের স্ত্রী রওশন আরা বেগম (৪৫) এবং ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান এলাকার দীপক পালের ছেলে সনাক পাল (২৬)।

এসআই আলমগীর বলেন, ইউনিক পরিবহনের কক্সবাজারগামী একটি বাসের সঙ্গে চকরিয়াগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোর যাত্রী রওশন আরা ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করে মালুমঘাট ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তাদের মধ্যে সনাক পালকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে এসআই আলমগীর জানান।  

তিনি বলেন, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।