২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় নসিমনের ধাক্কায় বাইক আরোহী নিহত

মাগুরায় সদর উপজেলায় নসিমনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2019, 02:30 PM

Updated : 08 Apr 2022, 04:17 PM

উপজেলার পাকাকাঞ্চনপুর গ্রামে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান।

নিহত সোহাগ হোসেন শালিখা উপজেলার ছানি আড়পাড়া গ্রামের ওহাব শেখের ছেলে।

ওসি বলেন, “সোহাগ মোটর সাইকেলে করে বাড়ি থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি নসিমন মোটর সাইকেলটি ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা বলে জানান এ পুলিশ কর্মকর্তা।