সিরাজগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৮
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, রোববার বেলা পৌনে ১ টার দিকে উপজেলার বোয়ালিয়া বজারের পাবনা-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বড়হর গ্রামের ইনসাব আলীর ছেলে আক্তার হোসেন (৪২), কয়রা কৃষ্ণপুর গ্রামের রেজাউল করিম পণ্ডিতের ছেলে নূর ইসলাম (৪৫), একই গ্রামের জব্বার হোসেনের ছেলে মোহাম্মদ (৩৫), কৃষ্ণপুরের জয়নাল সরকারের ছেলে জয়ান উদ্দিন (৫০), একই গ্রামের সবুজ (৩৫), লেগুনার চালক পাগলা গ্রামের ইউনুস আলীর ছেলে রেজাউল করিম (৩৫) ও সলঙ্গার বেতকান্দি গ্রামের গফুর ফকিরের ছেলে আব্দুল মান্নান (৪৫)।
তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতালের মেডিকেল অফিসার ডা.ফরিদুল ইসলাম জানান।
ওসি বলেন, “ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে শাহজাতপুর থেকে সিরাজগঞ্জ রোডগামী একটি লেগুলার সংঘর্ষে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।”
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার খবর পেয়ে উল্লাপাড়া, সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ এবং সিরাজগঞ্জ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়।
এ সময় মহাসড়কে যানজটের তৈরি হলে যান চলাচল কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়।গাড়ি দুটি উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
