২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষ দিয়ে মাছ শিকারের সময় ২ জেলে আটক

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় দুই জেলেকে আটক করেছে বনকর্মীরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2019, 02:06 PM

Updated : 18 Aug 2022, 05:21 PM

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে পশুরতলা খাল শুক্রবার ভোরে তাদের আটক করা হয় বলে কদমতলা বন স্টেশন কর্মকর্তা (এসও) নূরে আলম জানান।

আটকরা হলেন মুন্সীগঞ্জ সেন্ট্রাল কালিনগর গ্রামে সমশের গাজীর ছেলে ফারুক গাজী ও জোনাব গাজীর ছেলে বাবলু গাজী।

নূরে আলম বলেন,পশুরতলা খালে বিষ প্রয়োগে মাছ শিকার করা হচ্ছে গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

“এ সময় দুই জেলেকে হাতেনাতে আটক এবং মাছার শিকারের কাজে ব্যবহৃত বোতলে ভরা বিষ, জাল ও একটি ও নৌকা জব্দ করা হয়।”

আটকদের বন আইনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।