২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৬৬৫ বস্তা সরকারি চাল জব্দ

সিরাজগঞ্জে কালোবাজারে বিক্রির সময় ৬৬৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2019, 01:38 PM

Updated : 10 Oct 2022, 09:09 PM

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, বুধবার গভীর রাতে সদর উপজেলার সিরাজগঞ্জ-কড্ডা সড়কের বারাকান্দি এলাকায় জননী রাইস মিলের সামনে থেকে ওই চাল জব্দ করা হয়।

তিনি বলেন, “পাবনার ভাঙ্গুড়া এলএসডি গোডাউন (খাদ্য গুদাম) থেকে ট্রাকে করে সরকারি চাল বিক্রির উদ্দেশ্যে সিরাজগঞ্জে নিয়ে আসার গোপন খবরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬৬৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। পরে চালগুলো কালিয়া হরিপুর ইউপির গোডাউনে রেখে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।” 

জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান জানান, জব্দকৃত চাল ভাঙ্গুড়া এলএসডি গোডাউন থেকে অনুমোদিত ঠিকাদার আবুল কাশেমের মাধ্যমে চাটমোহর এলএসডি গোডাউনে নেওয়ার কথা ছিল। কিন্তু সে বিক্রির উদ্দেশ্যে চালসহ ট্রাকটিকে সিরাজগঞ্জে নিয়ে আসে।