২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে নিখোঁজের ৫ দিন পর তরুণের লাশ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 07:18 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, উপজেলার ইউএনও পার্ক এলাকায় রেল সেতুর নিচে বড়াল নদী থেকে বুধবার সকালে লাশটি উদ্ধার করে পরিবারের সদস্যরা।

নিহত নাজমুল ইসলাম (২৫) উপজেলার ঠেঙ্গামারা মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে পরিবার জানিয়েছে।

পরিবারের সদস্যরা বলেন, নাজমুল পাঁচ দিন আগে নিখোঁজ হন। বুধবার সকালে লাশ দেখে স্থানীয়রা খবর দিলে স্বজনরা গিয়ে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

ওসি সিরাজুল পরিবারের বরাতে বলেন, “নাজমুল মানসিকভাবে অসুস্থ ছিল। রাতে হেঁটে সেতু হতে গিয়ে হয়ত দুর্ঘটাক্রমে নিচে পড়ে মারা গেছে।”

লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবার দাফনের প্রস্তুতি নিয়েছে বলে তিনি জানান।