২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বন্দুকসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে বন্দুক-গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2019, 02:36 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

তারা হলেন উপজেলার কল্যাণপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে জাকারিয়া মোল্লা ওরফে জাক্কু (৪০) ও কান্দাপাড়া এলাকার জুয়েল রানার ছেলে রাশেদুল ইসলাম সেতু (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া মোড় এলাকায় অভিযান চালানো হয়।

“এ সময় জাক্কু ও সেতুকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।”

মঙ্গলবার তাদের আদালতের নির্দেশে হাজতে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, জাক্কুর বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও বিস্ফোরক আইনে সাতটি আর সেতুর বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় সদর থানায় আরও একটি মামলা হয়েছে।