গোপালগঞ্জে বাইক দুর্ঘটনায় যুবক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোটর সাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে; এ সময় এক পথচারী আহত হয়েছেন।
উপজেলার ঘোনাপাড়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান।
নিহত রাজীব শেখের (৩৫) বাড়ি কাশিয়ানীর পাইকেরপাড়া গ্রামে। রাজীব মাছের ব্যবসা করতেন।
ওসি বলেন, রাজীব মোটর সাইকেল চালিয়ে কাশিয়ানীর গোপালপুর থেকে ঘোনাপাড়া যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কে এক পথচারীকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন তিনি।
“এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
