মাদারীপুরে সোহেল হত্যায় মামলা, আসামি ১০
মাদারীপুরের রাজৈর উপজেলায় সোহেল হাওলাদার হত্যা মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহতের বড় ভাই বাবু হাওলাদার শনিবার রাতে রাজৈর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় বাজিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ ১০ জনকে আসামি করা হলেও বাকিদের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার রাতে মজুমদার ব্রিজ এলাকায় পোল্ট্রি ব্যবসায়ী সোহেল হাওলাদারকে (৩২) কুপিয়ে হত্যা করে একদল হামলাকারী।
রাজৈর থানার ওসি মোহম্মদ শাজাহান জানান, রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সোহেল হাওলাদারের।
ওসি জানান, শনিবার রাতে সিরাজুল ইসলাম লোকজন নিয়ে কুপিয়ে সোহেলকে হত্যা করেন বলে নিহতের বড় ভাই মামলায় অভিযোগ করেন।
