২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নারী নিহত

ঢাকার সাভারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন; এছাড়া এ দুর্ঘটনায় চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2019, 02:43 PM

Updated : 18 Aug 2022, 05:16 PM

নিহত আমেনা আক্তার হিমু (২৬) হাতিল ফার্নিচার নামে একটি প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন।

শনিবার সকালে সাভারের বলিয়াপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সাভার থানার ওসি এএফএম সায়েদ বলেন, সকালে মিরপুর থেকে জিরানি যাওয়ার পথে হাতিলের স্টাফ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আমেনা, রাকেশ, ওমর, সৈকত, জুবায়ের ও রুম্মান নামে ছয়জন আহত হন।

স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসক আমেনাকে মৃত বলে ঘোষণা করেন বলে জানান ওসি সায়েদ।