গাজীপুরে কঙ্কাল উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান জানান, উপজেলার বান্দাবাড়ী এলাকা থেকে বুধবার বেলা ১২টার দিকে পুলিশ এই কঙ্কালটি উদ্ধার করে।
এর আগে গত ৩০ এপ্রিল একই এলাকার আনার আলীর স্ত্রী জরিনা বেগম (৬৫) কবিরাজবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন। তার পরিবার ২ মে কালিয়াকৈর থানায় জিডি করে।
এসআই মনিরুজ্জামান বলেন, কঙ্কালটির পাশে পড়ে থাকা জামাকাপড় দেখে লাশটি নিখোঁজ ওই বৃদ্ধার বলে তার পরিবার শনাক্ত করে। তবে এই সময়ের মধ্যে লাশ কঙ্কাল হওয়ার কথা নয়।
“ঘটনাটি সন্দেহজনক। কঙ্কাল মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
