২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: দিনাজপুরে জিপিএ-৫ এ বড় ধস

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসি পরীক্ষায় এবার পাসের হার বাড়লেও গতবারের চেয়ে ১৭৩২ জন কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 06:46 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

এই বোর্ডে এবার পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ, যা গতবছর ছিল ৭৭ দশমিক ৬২ শতাংশ ।

এবছর দিনাজপুর বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ২৩ জন; গতবছর ছিল ১০ হাজার ৭৫৫ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারের এসএসসি পরীক্ষায় এই বোর্ডের অধীনে দুই হাজার ৬৩০টি স্কুল থেকে মোট এক লাখ ৯৭ হাজার ৫৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ৬৬ হাজার ১৩৫ জন।

গত বছরের মত এবারও পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রী পাসের হার ৮৫ দশমিক ৬৬ শতাংশ এবং ছাত্র পাসের হার ৮২ দশমিক ৬৩ শতাংশ।

তবে জিপিএ-৫ পাওয়ায় ছাত্রীদের চেয়ে কিছুটা এগিয়ে ছেলেরা।  চার হাজার ৮৪১ জন ছাত্রের বিপরীতে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ১৮২ জন ছাত্রী।

এবার সব শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়ে ১৩৮টি হয়েছে। গতবছর এমন প্রতিষ্ঠান ছিল ৮৪টি।