ভারতে ভোট: বেনাপোল দিয়ে সোমবার ব্যবসা বন্ধ
ভারতের লোকসভা নির্বাচনের জন্য বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।
পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবতী বলেন,সোমবার ২৪ পরোগনার বনগাঁ ও ব্যারাকপুর কেন্দ্রের ভোট গ্রহণ চলছে।
“তাই কর্তৃপক্ষের নির্দেশে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে।”
মঙ্গলবার সকাল থেকে পুরোদমে আমদানি রপ্তানি চলবে বলে জানান তিনি।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আবুল বাসার বলেন,ভারতে ভোটের কারণে দুই বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
