রাজশাহীতে জেএমবি ২ সদস্য গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় উগ্র মতবাদের বইসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়ে র্যাব।
র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার সাতকুণ্ডি গ্রামের এরশাদ মোড়লের ছেলে কামাল হোসেন ও দিয়াড়মানিক চক গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম।
তাদের মধ্যে কামালকে উপজেলার উজানপাড়া এবং সাইফুলকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা মাইনুল বলেন, “জেএমবির এই দুই সক্রিয় সদস্যের কাছ থেকে তিনটি জিহাদী বই, একটি হ্যান্ডনোট বই, দুটি লিফলেট, একটি মোবাইল, তিনটি সিম ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। “
