২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাস উল্টে ২ বোনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে বাস উল্টে দুই বোন নিহত হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2019, 03:45 PM

Updated : 08 Apr 2022, 04:08 PM

বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার জৈন্তাপুর এলাকার সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জৈন্তাপুর থানার ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির জানান।

নিহত লুবনা বেগম (১০) ও অহনা বেগম (৭) জৈন্তাপুরের ঘিলাতল গ্রামের শওকত আলীর মেয়ে।

আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি বলেন,“জাফলং থেকে সিলেটগামী বাসটি  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। “