২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় ডাকাতের হানা, গুলিবিদ্ধ ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গরু বোঝাই একটি নৌকায় ডাকতের হামলায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 09:11 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

মঙ্গলবার সাহেবনগর গ্রাম ও নরসিংদীর রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের মাঝামাঝি স্থানে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহত দুই গরু ব্যাবসায়ী হলেন এনতাজ মিয়া (৪২) ও ফুল মিয়া (৪৫)। তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নবীনগর থানার ওসি রণজিত রায় বলেন, নবীনগরের বিভিন্ন গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী গরু নিয়ে উপজেলার বাইশমৌজা বাজারে গিয়েছিলেন।

“সেখান থেকে নৌকায় করে অবিক্রিত গরু নিয়ে নবীনগর ফেরার পথে মেঘনা নদীতে সশস্ত্র একদল ডাকাত নৌকাটিতে হামলা করে।”

ওসি বলেন, এ সময় গরু ব্যবসায়ীরা ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তারা গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাটি তদন্ত  করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।