২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্রসহ ৫ ‘ডাকাত’ আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে যারা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 02:23 PM

Updated : 08 Apr 2022, 04:08 PM

উপজেলার জৈনাবাজার এলাকা থেকে সোমবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয় র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান।

আটকরা হলেন- স্থানীয় গলদাপাড়া এলাকার মো. মানছারুল ইসলাম তামিম (২৫), মো. মোস্তফা কামাল (২৮), মো.নাজমুল হাসান (৩৫), মো. নুরুল আমিন (৩০) ও শাহারিয়ার কাজল (৩৯)। 

আল-মামুন বলন,“এরা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় পথচারী, প্রাইভেটকার, বাস ও মোটর সাইকেল আরোহীদের মারধর ও জিম্মি করে ডাকাতি করে আসছিল বলে স্বীকার করেছে। ”

অভিযানের বর্ননায় তিনি বলেন, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে হাতেনাতে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল, দুইটি রামদা, একটি ছুরি, একটি পাইপ গান,পাঁচ রাউন্ড গুলি, নগদ ৩১ হাজার ৭৮০ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।