তুরাগ ও বালু নদের ৫৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
তুরাগ ও বালু নদের দুই তীরে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
টঙ্গীর বিসিক শিল্পনগরী, রাজধানীর উত্তরার উত্তরখান এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার এ অভিযান চালায় বিআইডাব্লিউটিএ।
ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, উচ্ছেদ অভিযানের ৩৫তম দিনে ছোট-বড় মিলিয়ে ৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডাব্লিউটিএ।
“এর মধ্যে রয়েছে পাকা তিন তলা ভবন ২টি, দোতালা ৩টি, একতলা ৬টি, আধা-পাকা ৩টি, সীমানা প্রাচীর ১২টি। এছাড়া বালুর গদি ৪টি, টিনের ঘর ২৯টিসহ মোট ৫৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়।”
“সোমবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এ নদের এক একর জায়গা দখলমুক্ত হয়েছে।”
মঙ্গলবার থেকে বালু নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।
