নাটোরে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বিক্রেতা নিহত
নাটোর সদর উপজেলায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন।
নিহত আলাউদ্দিন হোসেন (৩৫) জেলার সিংড়া উপজেলার বড়বাড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেণ হক বলেন, আলাউদ্দিন ভোরবেলা নসিমনে করে মাছ কিনতে যাচ্ছিলেন। নসিমনটি ডালসড়ক এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আলাউদ্দিন নিহত হন।
এ সময় নসিমনের আরেক যাত্রী একই গ্রামের অমিত হাসান আহত হলে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।
