২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 07:13 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, পুলিশ সোমবার সকালে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।

নিহত তানজিনা আক্তার সাথী উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।

তানজিনার চাচা মো. মহিউদ্দিন মিন্টু মিয়া অভিযোগ করেন, ২০১৬ সালে তানজিনার সঙ্গে একই গ্রামের সাজ্জাদুর রহমান সাজুর বিয়ে হয়। বিয়ের সময় তানজিনার বাবা মেয়েকে ছয় ভরি সোনার গয়না দেন।

“পরে সাজু যৌতুক দাবি করলে মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে তিন লাখ টাকা দেওয়া হয়। কিছুদিন চুপ থাকার পর সে টাকার জন্য তানজিনাকে নির্যাতন শুরু করে। সোমবার সকালে নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়লে মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে সাজু। সে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক মৃত ঘোষণা করলে সাজু লাশ রেখে পালিয়ে যায়।”

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ওসি ফিরোজ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।