ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটো সংঘর্ষ, শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার ট্রাক ও অটোরিকশার সংর্ঘষে এক শিশুর মৃত্যু হয়েছে; এ ঘটনায় তার মাবা ও মাসহ চারজন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়াসদর থানার ওসি (তদন্ত) জিয়া-উল হক জানান, শুক্রবার সকাল ১০টার দিকে শহরের অরশি উড়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিম নবীনগর উপজেলার বিটঘর এলাকার মোরশেদ আলমের ছেলে।
আহত মোরশেদ ও তার স্ত্রী নাজমা বেগমসহ চারজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, বিটঘর এলাকা থেকে একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিল।
“পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হামিমের মৃত্যু হয় ।”
