২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মেয়েকে ‘হত্যার’ পর মায়ের ‘আত্মহত্যা’

সিরাজগঞ্জের বেলকুচিতে এক মা তার মেয়েকে শ্বাসরোধে হত্যার নিজে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2019, 07:53 PM

Updated : 18 Aug 2022, 05:09 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌর এলাকা ক্ষিদ্রমাটিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান।

রোজিনা খাতুন নামের ৩৬ বছর বয়সী ওই গৃহবধূ ক্ষিদ্রমাটিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কাদের মাস্টারের স্ত্রী। তাদের মেয়ে কানিজ ফাতেমার বয়স হয়েছিল ৮ বছর।   

স্থানীয়দের বকরাত দিয়ে ওসি আনোয়ারুল বলেন, “পারিবারিক কলহের জেরে রোজিনা এই পথ বেছে নেন। মেয়েকে শ্বাসরোধে হত্যার পর তিনি নিজে গলায় ফাঁস নেন।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।