২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2019, 02:53 PM

Updated : 18 Aug 2022, 05:08 PM

রোববার বেলা ২টার দিকে উপজেলার পূর্বকাদাকাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান।

মৃত সত্যরঞ্জন মণ্ডল (৪৫) ওই গ্রামের হরিপদ মণ্ডলের ছেলে। তিনি কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের
কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দ্বীপ বলেন,“বাড়িতে কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সত্যরঞ্জন; এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”