জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু যাদুঘরে গিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও তিনি শ্রদ্ধা জানিয়েছেন।
ভুটানের প্রধানমন্ত্রী চার দিনের সফরে শুক্রবার সকালে ঢাকা পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানান।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ‘বকুল’ গাছের চারা রোপণ করেন ভুটানের প্রধানমন্ত্রী।
