২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 04:29 PM

Updated : 08 Apr 2022, 04:03 PM

নিহত আলী হোসেন (২৪) উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামের আব্দুল লতিফের ছেলে। সিংগা বাজারে কসমেটিকস বেচতেন তিনি।

বুধবার বেলা ১টার দিকে ওই ইউনিয়নের হুলহুলিয়া নতুন বাজার এলাকায় সিংগা-সোনাবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কলারোয়া থানার ওসি মনিরুজ্জামান জানান, আলী হোসেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালিভর্তি ট্রাককে সাইড দিতে গিয়ে পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর ট্রাকের চালক-সহকারী ট্রাক রেখে পালিয়ে যাওয়ায় তাদের ধরা যায়নি বলে জানান ওসি মনিরুজ্জামান।

লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।