২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অস্ত্রসহ দম্পতি গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্রসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2019, 02:55 PM

Updated : 10 Oct 2022, 09:03 PM

সোমবার গভীর রাতে নগরীর খড়বোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান।

অস্ত্র আইনের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার নফর মণ্ডলের ছেলে রানা (৩১) ও তার স্ত্রী কহিনূর (৩৮)।

ওসি বলেন, “গোপনে খবর পেয়ে রানার বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় রানার ঘর থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।”

এ পুলিশ কর্মকর্তা জানান,তারা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।