২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরচেষ্টার জেরে আশুলিয়ায় ৪ পোশাক কারখানায় ছুটি

বার্ষিক ইনক্রিমেন্ট কম দেওয়ার অভিযোগ তুলে কয়েকটি কারখানায় ভাংচুরচেষ্টার জেরে ঢাকার আশুলিয়ায় চার পোশাক কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2019, 02:12 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

এর মধ্যে একটি কারখানায় অনির্দিষ্টকালের জন্য আর চারটিতে একদিনের সাধারণা ছুটি ঘোষণা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকার শিল্প পুলিশ ১-এর সুপার সানা সামিনুর রহমান শামীম বলেন, ডিইপিজেডের নতুন জোনের তালিসমান-১ কারখানার শ্রমিকরা মঙ্গলবার বার্ষিক ইনক্রিমেন্ট কম দেওয়া হচ্ছে অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করে। কিন্তু কর্তৃপক্ষের দাবি তারা বেপজার নিয়ম অনুযায়ী শ্রমিকদের ইনক্রিমেন্ট দিচ্ছে।

“কারখানা কর্তৃপক্ষ চলমান অসন্তোষের জেরে বুধবার থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বুধবার সকালে পাশের শাহীন ফ্যাশনসহ মোট তিনটি কারখানায় ভাংচুরের চেষ্টা চালায়। এর জেরে আশপাশের চার কারখানায় মালিকপক্ষ এক দিনের সাধারণা ছুটি ঘোষণা করে।”

পরে শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় জানিয়ে তিনি বলেন, ডিইপিজেডের অন্য কারখানাগুলোয় স্বাভাবিক কাজ চলছে।