২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় ডোবার পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির দুই শিশুর মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 12:01 AM

Updated : 18 Aug 2022, 05:04 PM

সোমবার সন্ধ্যায় শিমুলিয়া ইউনিয়নের বড়নগর তেলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো শিমুলিয়া ইউনিয়নের বড়নগর তেলিপাড়া গ্রামের হামিদ দেওয়ানের মেয়ে সুমাইয়া আক্তার (৭) ও একই এলাকার ওয়াজেদ মিয়ার মেয়ে ইয়াসমিন আক্তার (৯)।

তারা দুজনই স্থানীয় নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

তাদের স্বজনরা জানান, সন্ধ্যার আগে প্রতিবেশী লাল মিয়ার বাড়ির কাছে একটি ডোবার পাশেই খেলছিল সুমাইয়া ও ইয়াসমিন।

স্বজনদের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন, এ সময় হঠাৎ পা পিছলে ডোবার পানিতে পড়ে যায় ইয়াসমিন। এ সময় সুমাইয়া তাকে তুলতে গেলে সেও পানিতে পড়ে যায়।

“পরে তাদের সঙ্গী শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ডোবা থেকে তাদের উদ্ধার করে সাভার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

প্রাথমিক তদন্ত শেষে পরিবারের কাছে শিশু দুইটির মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।