২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2019, 10:37 PM

Updated : 18 Aug 2022, 04:59 PM

তারা হলেন জেলার গাছা থানার কুনিয়া পাছর এলাকার  আমির হোসেন (৪২) ও বাসন থানার পালের পাড়া এলাকার আকবর হোসেন (৪৫)।

গাছা থানার এসআই বিপ্লব জানান, আমির ঢাকার আশুলিয়া থানার ২০১২ সালের এক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাজীপুরের পুবাইল থানার করমতলা এলাকা থেকে শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়।

“আর আকবর গাজীপুরের জয়দেবপুর থানার ২০১১ সালে এক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। বৃহস্পতিবার ভোরে বোর্ড বাজারের বটতলা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”