২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে সেতুর রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক নিহত

জামালপুরের ইসলামপুর উপজেলায় সেতুর রেলিং ভেঙে ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2019, 01:35 PM

Updated : 08 Apr 2022, 03:56 PM

ইসলামপুর থানার ওসি আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার ফুলকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবারক আলী (৩০) শেরপুর সদর উপজেলার বলারদিয়া গ্রামের কবির আলীর ছেলে।

ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দিলে সেটা ভেঙে নিচে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আসলাম বলেন, “মিনি ট্রাকটি ইসলামপুর থেকে জামালপুর আসছিল। পথে রেলিং ভেঙে সেতু থেকে খাদে পড়লে চালক ঘটনাস্থলেই নিহত হন।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে বলে তিনি জানান।