২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাওয়াল মির্জাপুর কলেজে বসন্ত বরণ

গাজীপুর সদরে ভাওয়াল মির্জাপুর কলেজে বসন্ত বরণ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2019, 04:16 PM

Updated : 18 Aug 2022, 04:59 PM

মঙ্গলবার এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা রংবেরংয়ের শাড়ি-পাঞ্জাবিসহ নানা রকম পোশাক পরে অনুষ্ঠানে যোগ দেন। তাদের পদচারণে সকাল থেকেই মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

সঙ্গীত পরিবেশনা মঞ্চে গায়ক-গায়িকাদের সঙ্গে যোগ দিয়ে সাধারণ শিক্ষার্থীরা নেচে-গেয়ে অনুষ্ঠান উপভোগ করেন।

আলোচনাসভায় বক্তব্য দেন অধ্যক্ষ মো. এনামুল হক, গভর্নিং বডির সদস্য মো. এমদাদুল হক মুসুল্লী, আজমেরী বেগম, অধ্যাপক মো. নওজেশ আলী, অধ্যাপক নূর মোহাম্মদ।

অধ্যক্ষ বলেন, এবারই প্রথম এ কলেজে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হল। আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটিকা, কবিতা আবৃত্তি, কৌতুক, দেশাত্মবোধক গান পরিবেশিত হয়েছে।

“লেখাপড়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় অন্যান্য দিবসের মত ‘বসন্ত’ এবং ‘বৈশাখ’ও বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।”