২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালভোট দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জে আটক ৬

সিরাজগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে ছয়জনকে আটক এবং অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিরাজগঞ্জ প্রতনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2019, 03:35 PM

Updated : 08 Apr 2022, 03:55 PM

শহরের সালেহা ইসহাক সরকারি প্রাথমিম বিদ্যালয় কেন্দ্র এবং কাজিপুর উপজেলার খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে রোববার দুপুরে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধির ছানোয়ার হোসেন ছানার ছেলে সাকিব (১৬) ও তার সহযোগী একই এলাকার নাইম (১৮),কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ সদস্য শামীম হোসেন, একই গ্রামের জুয়েল রানা, বিপ্লব রানা ও আসিফ জাহান।

তাদের মধ্যে শামীম, জুয়েল রানা, বিপ্লব ও আসিফকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সালেহা ইসহাক সরকারি প্রাথমি বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আবু সামা জানান, নাঈমকে সঙ্গে নিয়ে চান্দু মিয়া নামের এক ব্যক্তির ভোট দিতে কেন্দ্রে আসেন সাকিব।

“এ সময় চান্দুর ছবির সঙ্গে সাকিবের ছবির মিল না পেয়ে তাকে ও নাঈমকে আটক করা হয়। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।”

অন্যদিকে খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে জালভোট দেওয়ার চেষ্টা করার সময় ইউপি সদস্য শামীম হোসেন ও তার তিন সহযোগীকে আটক করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান।

তিনি বলেন, শামীমকে সাত হাজার এবং বাকিদের পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড দেওয়া হয়েছে।