২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসির রুটিনে ‘বিপাকে’ মানবিকের শিক্ষার্থীরা

আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচিতে কয়েকটি পরীক্ষা পরপর হওয়ায় মানবিক বিভাগের শিক্ষার্থীরা বিপাকে পড়ার কথা জানিয়েছেন।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2019, 11:49 PM

Updated : 08 Apr 2022, 03:54 PM

আগামী ১ এপ্রিল থেকে সারাদেশে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। যথারীতি পরীক্ষার রুটিনও প্রকাশ করা হয়।

রুটিনে দেখা যায়, ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইসলামের ইতিহাস ২য় পত্র, সমাজবিজ্ঞান বিষয়ের ১ম ও ২য় পত্র এবং পৌরনীতি-১ম পত্র পরীক্ষা হবে কোনো বিরতি ছাড়া।

এক পরীক্ষার্থীর অভিভাবক রবিউল ইসলাম বলেন, গাজীপুর ক্যান্টমেন্ট বোর্ড কলেজ থেকে তার জমজ দুই সন্তানের একজন বিজ্ঞান এবং অপরজন মানবিক শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

মানবিক বিভাগের ছেলের প্রস্তুতি নিতে হিমশিম খেতে হবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, বিজ্ঞান বিভাগের (ব্যবহারিক ছাড়া) পরীক্ষা চলবে ৬ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে মানবিক বিভাগের পরীক্ষার দুটি পত্রের তারিখ পরিবর্তন করে দিলে কোনো সমস্যা হয় না।

গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন হৃদয় বলেন, ২৭ এপ্রিল থেকে একনাগাড়ে চারটি পরীক্ষা থাকায় তাদের ওই পরীক্ষাগুলোর প্রস্তুতি বিঘ্নিত হবে।

“এতে পরীক্ষার ফল ভালো হবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমার আবেদন, যেন মানবিক শাখার ওই বিষয় দুইটির তারিখ কমপক্ষে একদিন করে বিরতি দিয়ে পুনর্বিন্যাস করা হয়।” 

একই কলেজের পরীক্ষার্থী ইসমাইল হাসান উদয়সহ স্থানীয় কাজী আজিম উদ্দিন কলেজ, ভাওয়াল মির্জাপুর কলেজ, রোভারপল্লী কলেজ, গাজীপুর সিটি কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরাও একই কথা বলেছেন।